মোংলায় আ'লীগের মনোনয়ন প্রত্যাশী আবু হানিফের গণসংযোগ

 
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ 

বাগেরহাটের মোংলা উপজেলার  বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী  খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও  সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪.০০ টায়  মোংলা উপজেলার দিগরাজ বাজার, বাজুয়া রোড, ব্যাংক রোড, কালিবাড়ি,ঝলমূলিয়ার বিভিন্ন স্থানে শেখ হাসিনা সরকারের নানামুখী উন্নয়নের বার্তা তৃনমূল পর্যন্ত পৌঁছে দিতে তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং  নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।

এ সময় তার সাথে  উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, আওয়ামী লীগ নেতা গোলাম আজম, মাসুম বিল্লাহ, শেখ  রিজাউল ইসলাম , রফিকুল ইসলাম, খান হাবিবুর রহমান শিবু, মাহমুদ্দনবী মিল্টন, ইমরান যুবরাজ,গোলাম মোস্তফা, আঃ মান্নান শেখ, মোহন গাইন টমাস, এস এম জিলান, সুমন শেখ, শেখ মোঃরাসেল, শরিফুল ইসলাম, লিটু শেখ, বাদশা শেখ, বোরহান শেখ, রাব্বি শেখ, মিহির ঘোষ, সোমিত্র সরকার, ইসমাইল শেখ, সজীব শেখ, মোঃসুজন মোড়ল, মোঃ রাজু ফকির, তন্ময় মন্ডল, বর্ন, আলামিন, সবুজ, অর্নব, জহির, অন্তুু তরপদার, পরাগ রায়, তমাল রায়, অশেষ রায়, সুদীপ্ত সরদার, বাধন মন্ডল, দীপ্ত রায়,সুদিপ রায় প্রমুখ।