অভয়নগরের বেঙ্গলে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

Date: 2023-09-21
news-banner


আমিনুর রহমান, অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

যশোরের অভয়নগরে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নওয়াপাড়া গ্রামের বেঙ্গলগেট এলাকা থেকে বোমাটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেঙ্গলগেট এলাকা অবস্থিত টিও সাহেবের মার্কেটের পিছনে বোমটি দেখতে পাওযা যায়। পরে স্থানীয়রা বোমাটি দেখতে পেয়ে থানার পুলিশকে খবর দেয়। থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করেন নিয়ে যায়।

অভয়নগর থানার এসআই মেহেদী হাসান বলেন, এটা সত্যিকার অর্থে বোমা কিনা তা বলা যাচ্ছে না। বোমা পরিক্ষা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে তারা বলতে পারবে এটা বোমা না অন্যকিছু।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তবে হাত বোমা সদৃশ এখনও বিশেষজ্ঞা দিয়ে পরীক্ষা করা হয়নি। পরীক্ষার পর বলা যাবে উদ্ধার করা বোমা সদৃশ বস্তু গুলো আদৌ কি ছিল।
                                    

Leave Your Comments