মহেশখালী প্রতিনিধি//
কক্সবাজারের মহেশখালী ডিগ্রি কলেজের অনার্স ১ম বর্ষের মেধাবী ছাত্র মো. আরফাত উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে মহেশখালী ডিগ্রি কলেজের প্রধান ফটকে মহেশখালী কলেজ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করেন। এতে কলেজের কয়েক-শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অত্র কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। এসময় তারা বলেন, হত্যা কারীদের দ্রুত বিচার ও হত্যার সঙ্গে জড়িতদের তদন্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) বেলা সাড়ে ১১ টার দিকে জনৈক আবুল কাছিমের কৃষি জমিতে একই এলাকার শফর মল্লুকের পুত্র শাহ আলম ও সালাম মিয়া ড্রাইভারের বাড়ির একটি গরু ধানক্ষেতে ঢুকে ক্ষেত নষ্ট করে। এ নিয়ে উভয় পক্ষে বাকবিতন্ডা হয়। পরে একই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে ধাওয়া পাল্টা হামলার একপর্যায়ে মহেশখালী ডিগ্রি কলেজর ছাত্র মো. আরফাত উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। উক্ত ঘটনায় নিহতের মা কহিনুর বেগম একটি হত্যা মামলা করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ মানবন্ধনে বক্তব্য রাখেন মহেশখালী ডিগ্রি কলেজের একাধিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহপাঠীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।এদিকে নিহত আরফাত বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার মোঃ জালাল উদ্দীনের পূত্র এবং বড়মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে জানা যায়।