প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২
সময়: ০৭:০৩ পিএম
জেলা পুলিশ, নরসিংদীর অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অদ্য বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর, ২০২২খ্রি.) নরসিংদী পুলিশ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশ, নরসিংদীর অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।