প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২
সময়: ০৩:৩২ পিএম
ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে বৃদ্ধের ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার
আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে ফাঁস লাগানো আফতার আলী খান (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উত্তর বৈচুন্ডি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আফতার আলী খান উপজেলার মধ্যমালিপুর গ্রামের মৃত লেদু খানের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক শাক তুলতে গিয়ে হিজল গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি দেখতে পায়। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে তিনি নিজেই পরনের লুঙ্গি দিয়ে ফাঁস দিতে পারেন।