প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২
সময়: ০২:৩৩ পিএম
ট্রফি নিয়ে দেশে ফিরল সাফজয়ী মেয়েরা
দেশে পৌঁছেছে সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। তাদের বরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়া উপস্থিত আছে বাফুফের একটি প্রতিনিধিদলও।